আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে জামায়াত-শিবিরের সক্রিয়তা নিয়ে মুখ খুললেন রাশেদ খাঁন

জামায়াতকে







ঢাকা, ১২ মে: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে জামায়াত-শিবিরের সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। 

সোমবার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনা ফিউচার পার্ক ও শাহবাগ ঘেরাও কর্মসূচিতে জামায়াত-শিবির সর্বশক্তি নিয়ে অংশ নিয়েছিল। ওই কর্মসূচিতে বিভিন্ন ইসলামি দলের নেতাকর্মী ও মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৬০ শতাংশ বা তার বেশি বলে দাবি করেন তিনি। 

জামায়াতকে







রাশেদ খাঁন বলেন, “জামায়াত-শিবিরকে ব্যবহার করে আন্দোলন জমজমাট করা হলেও এখন তাদের ‘পাকিস্তানপন্থী’ বলে দূরে ঠেলার চেষ্টা চলছে। অথচ এনসিপির অনেক নেতাই সরাসরি বা পরোক্ষভাবে শিবির সংশ্লিষ্ট।

তিনি অভিযোগ করেন, আন্দোলন আংশিক সফল হওয়ার পর এনসিপির নেতারা নিজেদের প্রগতিশীল প্রমাণ করতে জামায়াত-শিবির সংশ্লিষ্টতা অস্বীকার করছেন। অথচ কেউ কেউ অতীতে ওই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত-শিবিরের ওপর “শাহবাগে প্রতিশোধ নেওয়ার” অভিযোগ প্রসঙ্গে রাশেদ বলেন, “আমি সেইভাবে বলতে চাই না। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জনগণের পক্ষ থেকেই এসেছে। অনেকের প্রশ্ন—যমুনার আন্দোলন কেন শাহবাগে গেলো?”

পোস্টের শেষাংশে তিনি সতর্ক করে বলেন, “যদি জামায়াত-শিবির এবার শিক্ষা নিয়ে থাকে, তাহলে ভবিষ্যতে ডাকা মাত্র দৌড়ে আসবে না। তবে তারা যদি মনে করে, চড় খেয়ে ক্ষমা চাইলেই সব মাফ, তাহলে হয়তো আবারও জনশক্তি নিয়ে হাজির হবে।”