৩ মিনিটের মাথায় ‘উধাও’ উপদেষ্টা মাহফুজের পোস্ট, কী লিখেছিলেন?

তথ্য উপদেষ্টা মাহফুজ




রোববার (১১ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন, যা মাত্র তিন মিনিটের মাথায় মুছে ফেলা হয়। যদিও পোস্টটি দ্রুত সরিয়ে নেওয়া হয়, তবুও সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা।

নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন—একজন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে থাকা উপদেষ্টা কী এমন লিখেছিলেন যে তা তড়িঘড়ি করে মুছে ফেলতে হলো? ফলে অনেকেই জানতে আগ্রহী হয়ে উঠেছেন, ঠিক কী ছিল সেই পোস্টে।




তথ্য উপদেষ্টা মাহফুজ




ধারণা করা হচ্ছে, মাহফুজ আলমের আগের একটি পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া প্রতিক্রিয়ার জেরেই তিনি এই পোস্টটি দেন। আগের পোস্টে তিনি যুদ্ধাপরাধের সহযোগীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর থেকেই তাকে বিভিন্ন পক্ষের সমালোচনার মুখে পড়তে হয়, এমনকি তার পরিবার নিয়েও মন্তব্য এসেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় নতুন পোস্টে তিনি কঠোর ও তীব্র ভাষা ব্যবহার করেন।

সেখানে তিনি লেখেন—

তথ্য উপদেষ্টা মাহফুজ


তবে একজন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার এমন বক্তব্য সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। যদিও পোস্টটি দ্রুত সরিয়ে ফেলা হয়, তার আগেই অনেকেই স্ক্রিনশট নিয়ে তা ছড়িয়ে দেন। সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে এবং নানা সমালোচনামূলক ও ব্যঙ্গাত্মক মন্তব্যের জন্ম দেয়, যার বেশিরভাগই ছিল নেতিবাচক।