বাংলাদেশে করোনার নতুন ঢেউ: গর্ভবতী নারী ও ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ

করোনাভাইরাস আপডেট বাংলাদেশ, কোভিড বুস্টার ডোজ, ২০২৫ সালে করোনার টিকা




বাংলাদেশে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। এই পরিস্থিতিতে গর্ভবতী নারী, ষাটোর্ধ্ব ব্যক্তি এবং জটিল রোগে আক্রান্তদের জন্য অতিরিক্ত কোভিড টিকা (বুস্টার ডোজ) নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর মহাখালীতে বুধবার (১১ জুন) আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর জানান, বর্তমানে দেশের হাতে ১৭ লাখ ১৬ হাজার ৯০০ ডোজ টিকা মজুদ রয়েছে এবং এই টিকাই এখন প্রদান করা হবে।

কারা টিকা পাবেন?

স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী, নিম্নোক্ত ব্যক্তিদের জন্য অতিরিক্ত ডোজ টিকা গ্রহণ করা গুরুত্বপূর্ণ:

  • যারা এখনো কোনো ডোজ নেননি এবং জনসাম্পর্কিক কাজে নিয়োজিত

  • গর্ভবতী নারী এবং ইমিউনো-কম্প্রোমাইজড (রোগ প্রতিরোধ ক্ষমতা কম) ব্যক্তি।

  • পূর্বে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে যারা:

    • ষাটোর্ধ্ব

    • কোমর্বিডিটি রয়েছে (যেমন: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ)

    • স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন

    • সর্বশেষ টিকা নেওয়ার ৬ মাস পার হয়েছে






কোভিড টিকা এখনো কোথায় পাওয়া যাবে?

প্রতিষ্ঠান প্রধান ডা. জাফর বলেন, “কোভিড টিকাদান কার্যক্রম এখনো চালু রয়েছে। নির্ধারিত কেন্দ্রে গেলে যে কেউ প্রয়োজন অনুযায়ী টিকা নিতে পারবেন।”

পুরনো টিকা কি কার্যকর?

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ জানান, যদিও ২০২৪-২৫ সালের জন্য নতুন ওমিক্রন-ভিত্তিক টিকা এসেছে, তবে বাংলাদেশে মজুদ থাকা পুরনো টিকাও সংক্রমণের তীব্রতা কমাতে সক্ষম

তিনি আরও বলেন, WHO এবং US CDC নির্দেশনা অনুযায়ী, যদি আপডেটেড টিকা না থাকে, তাহলে আগের টিকাও দেওয়া যেতে পারে। নতুন টিকা আনার জন্য সরকার শিগগিরই আন্তর্জাতিক যোগাযোগ শুরু করবে

কোভিড-১৯ পরীক্ষা কাদের জন্য?

  • সাধারণ মানুষের পরীক্ষা করানোর প্রয়োজন নেই

  • শুধুমাত্র উপসর্গযুক্ত রোগীদের হাসপাতালে গেলে পরীক্ষা করা হবে।

  • আগামীকাল থেকে বিভিন্ন হাসপাতালে RT-PCR কিট সরবরাহ শুরু হবে।

জেলা পর্যায়ে হাসপাতাল প্রস্তুত

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় দেশের সব জেলা হাসপাতালগুলোতে শয্যা প্রস্তুত রাখা হয়েছে