অবশেষে অপেক্ষার অবসান। শুরু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫। বাংলাদেশ সময় আগামী রোববার (১৫ জুন) ভোর ৬টায় পর্দা উঠবে এই বৈশ্বিক ফুটবল উৎসবের। প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত এই আসর বসছে যুক্তরাষ্ট্রে, যেখানে অংশ নিচ্ছে বিশ্বের সেরা ৩২টি ক্লাব। নতুন ফরম্যাটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট ইতোমধ্যে ফুটবল দুনিয়ায় সাড়া ফেলেছে।
এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ও উত্তর আমেরিকার শীর্ষস্থানীয় ক্লাবগুলো। ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে গ্রুপ পর্বে, প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে নকআউট পর্বে, যেখানে হবে একের পর এক উত্তেজনাপূর্ণ ম্যাচ।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই, নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১২টি ভিন্ন শহরে।
আসরে অংশগ্রহণকারী দলগুলো এক নজরে:
ইউরোপ:
ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, রেড বুল সালজবুর্গ, অ্যাতলেতিকো মাদ্রিদ।
ওশেনিয়া:
অকল্যান্ড সিটি (অস্ট্রেলিয়া)
দক্ষিণ আমেরিকা:
পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, রিভার প্লেট, বোকা জুনিয়র্স, বোটাফোগো।
উত্তর আমেরিকা:
মন্টেরে, সিয়াটল সাউন্ডার্স, পাচুকা, ইন্টার মিয়ামি (আয়োজক দেশের কোটায়), লস অ্যাঞ্জেলস এফসি।
আফ্রিকা:
আল আহলি, উইদাদ, এস্পেরান্স দে তিউনিস, মামেলোদি সান্ডাউনস।
এশিয়া:
আল হিলাল, উরাওয়া রেড ডায়মন্ডস, আল আইন, উলসান এইচডি।
বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে এই মেগা টুর্নামেন্ট, যেখানে ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপার জন্য হবে বিশ্বসেরা দলগুলোর লড়াই।

0 মন্তব্যসমূহ