নেইমার কিনেছেন ব্যাটমোবাইল: বাস্তব জীবনের ব্যাটম্যান! | 
A man stands next to a car, proudly holding a Batman poster in front of him.
নেইমার ও তাঁর ব্যাটমোবাইল কারইনস্টাগ্রাম






নেইমার মানেই চমক! সেটা মাঠেই হোক বা মাঠের বাইরে। এবার ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার headlines এ এসেছেন একটি বিশেষ গাড়ি কিনে—ব্যাটম্যান সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল!

স্প্যানিশ ক্রীড়া দৈনিক Marca-র তথ্য অনুযায়ী, নেইমার কিনেছেন ‘ডার্ক নাইট’ ট্রিলজির অনুপ্রেরণায় তৈরি একটি লিমিটেড এডিশন ব্যাটমোবাইল। ওয়ার্নার ব্রাদার্সের তৈরি এমন মাত্র ১০টি গাড়ির একটি এটি। ব্যাটম্যান চরিত্রের ৮৫ বছর পূর্তি উপলক্ষে বানানো এই গাড়িটির বাজারমূল্য ছিল ৩০ লাখ ডলার, কিন্তু নেইমার এটি কিনেছেন ১৫ লাখ ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ১৮ কোটি টাকা)।

ব্যাটমোবাইলের বৈশিষ্ট্য:

  • দৈর্ঘ্য: ৪.৬৫ মিটার

  • প্রস্থ: ২.৮ মিটার

  • ইঞ্জিন: ৬.২ লিটার V8

  • হর্সপাওয়ার: ৫২৫

  • গঠন: স্টিল ফ্রেম, কার্বন ফাইবার ও কেভলার

  • ফিচার: ধোঁয়া বোমা ছোড়ার সুবিধা, জেট ইঞ্জিনের রেপ্লিকা, স্পয়লার, ব্যাটম্যান ও রবিন ককপিট ডিজাইন

তবে দুঃখের বিষয়, ইউরোপ ও ব্রাজিলে এই গাড়ি রাস্তায় চালানো নিষিদ্ধ, তাই এটি শুধুই থাকবে নেইমারের বিলাসবহুল গ্যারেজে। যেখানে ইতিমধ্যেই আছে—Audi R8 Spyder V10 Plus, Ferrari Purosangue, Bentley Continental GT, Aston Martin DBX, Lamborghini Huracan





নেইমারের সম্পত্তি ও আয়ের উৎস:

  • মোট সম্পদ: $৩৫০ মিলিয়ন

  • আল হিলাল থেকে আয়: $১১৫ মিলিয়নের বেশি

  • ব্র্যান্ড পার্টনারশিপ (Puma, Red Bull, Beats): বছরে $৩০–৪০ মিলিয়ন

  • সম্পত্তি: দুবাইয়ে $৫০ মিলিয়নের পেন্টহাউস, মায়ামিতে বাড়ি, ব্রাজিলে ব্যক্তিগত দ্বীপ

ব্যাটম্যান প্রেমে পাগল নেইমার!

নেইমারের শরীরেই আছে ব্যাটম্যান লোগো ট্যাটু। ২০২২ সালের The Batman সিনেমার প্রিমিয়ারে যোগ দিয়েছিলেন, বসেছিলেন রবার্ট প্যাটিনসনের ব্যাটমোবাইলেও। আর এবার তো কিনেই ফেললেন স্বপ্নের গাড়ি।

নেইমার ব্যাটমোবাইল কিনেছেন—এই খবর এখন ফুটবলপ্রেমীদের পাশাপাশি গ্যাজেট ও গাড়ি প্রেমীদের মধ্যেও আলোচনার বিষয়। ব্যাটম্যানের মতোই নেইমারও যেন হয়ে উঠেছেন বাস্তবের সুপারহিরো!